শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মার্চ 2022, 09:22 সকাল • 396 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায়  আরো ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শ।  

বিশ্বে মৃতের সংখ্যা ৬১ লাখ ৬১ হাজার ৩৯৬ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৮ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৪৩২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৫ হাজার ৮৫৫ জন মারা গেছেন।