শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৮০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 19 অক্টোবর 2022, 09:11 সকাল • 358 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৮০ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৮০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দেড়শো। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮৯৪ জনে।

আর শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৪৯৮ জন। যা আগের দিনের তুলনায় ২ লাখ ১৫ হাজার বেশি। মোট শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৭ লাখ ৮ হাজার ২২৮ জন।

আজ বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৬৬৬ জন এবং মারা গেছেন ১০১ জন। শুরু থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৬৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ৮১ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ১৪১ জন। এখন পর্যন্ত ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯১ হাজার ৬৩ জন মারা গেছেন।