শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮০১ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৪৯ হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 অক্টোবর 2022, 10:25 দুপুর • 383 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায়  ৮০১ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৪৯ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮০১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত সাড়ে ৩ লাখ ছুঁই ছুঁই। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৭৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৬৩ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে ও প্রাণহানির শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, ইতালি ও পোল্যান্ড।

বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৬৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭১৮ জন। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৪৫৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৮৫ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার ৬২০ জন মারা গেছেন।