শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ শতাধিক মৃত্যু, শনাক্ত ২ লাখ ২৭ হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 10 অক্টোবর 2022, 10:28 দুপুর • 267 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ শতাধিক মৃত্যু, শনাক্ত ২ লাখ ২৭ হাজার

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চার শতাধিক মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে সোয়া ২ লাখে।

সবচেয়ে বেশি সংক্রমণ তাইওয়ানে ও প্রাণহানির শীর্ষে রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৬২ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৬০ হাজারে।

আজ সোমবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২০ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে আড়াই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৬০ হাজার ৯০৮ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৯ জন। আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৬০ হাজার। এতে শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ১৪৪ জনে।