শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় ১৯৪৮ মৃত্যু, শনাক্ত ৭ লাখের বেশি

w • 13 আগস্ট 2022, 09:42 সকাল • 289 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় ১৯৪৮ মৃত্যু, শনাক্ত ৭ লাখের বেশি

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৮ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৮১০ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৯২৬ জন এবং এ রোগে মারা গেছেন ২১৪ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ১১৬ জন।

 বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ১২ হাজার ৩৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৫ হাজার ৭৬৭ জন।