বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৬০ মৃত্যু, শনাক্ত ৩ লাখের বেশি
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৬০ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন।
এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন।
আজ শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ও দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৪৪ জনে।
যুক্তরাষ্ট্রে করোনায় গত ২৪ ঘণ্টায় ২২৩ জন মারা গেছেন। এ সময় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন এবং মৃত্যু বেড়ে ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জনে দাঁড়িয়েছে।