শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১২৬ মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৪৪ হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 22 অক্টোবর 2022, 11:14 দুপুর • 435 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১২৬ মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৪৪ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়  ৩ লাখ ৪৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১২৬ জনের। এছাড়া  সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৮০ জন।

আজ শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৮৩১ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৪ জনের।

আরো যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে— যুক্তরাষ্ট্র (মৃত ১৮০ জন, নতুন আক্রান্ত ১৮ হাজার ৮৫২ জন), রাশিয়া (মৃত ৯৩ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৭৬১ জন), ইতালি (মৃত ৯৮ জন, নতুন আক্রান্ত ৩৬ হাজার ১১৪ জন), ফ্রান্স  (মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ৪৯ হাজার ৮৭ জন),  তাইওয়ান (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ৩৭ হাজার ২৬৫ জন), এবং জাপান (মৃত ৬৮ জন,নতুন আক্রান্ত ৩১ হাজার ৫৯৩ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৭৫৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ১৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৮ হাজার ৬১৫ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৩ কোটি ২৪ লাখ ৯ হাজার ১৬৭ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৮১ হাজার ১৮০ জনের। গত আড়াই বছরে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৬১ কোটি ১১ লাখ ৩৮ হাজার ২৩৩ জন।