শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০২০ মৃত্যু, শনাক্ত ৫ লাখের বেশি

মোহাম্মদ খাইরুল আমিন • 15 আগস্ট 2022, 11:02 দুপুর • 272 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০২০ মৃত্যু, শনাক্ত ৫ লাখের বেশি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার ৭৮৩ জনে।

নতুন করে ৫ লাখ ৯ হাজার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে ৫৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬ লাখ ৯০ হাজার ৫৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ৯২ জন।

করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালে এসব তথ্য জানা গেছে।

তবে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২২৬ জন। দৈনিক শনাক্তের হার চার দশমিক ৩২ শতাংশ। এ নিয়ে মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন।