শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2022, 10:01 দুপুর • 363 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে এক হাজার ৭৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ১৮ হাজার ৫৫৫ জন।
এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৪৯ হাজার ১৫৩ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ২৯ লাখ ১৭৪ জনে।

জানা যায় ,গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা জার্মানিতে আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে রাশিয়া, জাপান, ইতালি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো।

আজ (০১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ১১৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশেটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ২২৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৬৪ জন।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে একদিনে মারা গেছেন ১৯৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৫৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৩৫৩ জন এবং মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮০৩ জন।