শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫৬ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 10:39 দুপুর • 572 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫৬ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ৪০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৯৬ জনে।

আজ রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এখন পর্যন্ত ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৩১৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৫৫৪ জনে।