বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 মার্চ 2022, 09:17 সকাল
•
291 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ২৬ হাজার ৮২ জনে।
তবে একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার জন। এ নিয়ে মহামারির শুরুর থেকে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৭০৮ জনে।
আজ মঙ্গলবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এসব তথ্য জানিয়েছে।
দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে আছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ১৬২ জন।