বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১১৫২ জনের মৃত্যু
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ দিনে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৮৯ হাজার ৫২২ জনে।
এছাড়া একইসময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৫০৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৬২ লাখ ৫২ হাজার ৮৬০ জনে।
আজ মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ২৩৫ জন। যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৪৫ জন এবং মারা গেছেন ১০৪ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৯ হাজার ৪৫৯ জন মারা গেছেন।