শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ হাজার ৩৭৫ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুন 2022, 11:13 দুপুর • 222 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ হাজার ৩৭৫ জনের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা  ৬ শতাধিক বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৩ লাখ ১৩ হাজার ৫০৯ জনে পৌঁছেছে।

 ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৩৯৯ জন।  এতেও আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২ লাখ বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৩ কোটি ২৬ লাখ ১৮ হাজার ৬৯২ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে উত্তর কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ২০ জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৩৬ লাখ ৪৫ হাজার ৬১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭০ জন মারা গেছেন।