বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ৯ হাজার ১৪১ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
17 সেপ্টেম্বর 2021, 11:10 দুপুর
•
441 বার পঠিত
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৯ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬ লাখ ৮৩ হাজার ৩২৮ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৭ হাজার বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ১৪ জনে পৌঁছেছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।