বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৬৭০৮ মৃত্যু
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ছয় হাজার ৭০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ চার হাজার ৬৯৪ জন।
বিশ্ব মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৪৩ হাজার ৭০৮ জনে, শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭৯৬ জনে এবং এখনো পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৩৮ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৫১৬ জন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে তিন লাখ ৪২ হাজার ৪২৭ জন। একই সময়ে মারা গেছেন ১৫৮ জন। এনিয়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ১১৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৪০ জন।