শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে ফের নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাসের হানা, মৃত্যু ১

মোহাম্মদ খাইরুল আমিন • 02 আগস্ট 2022, 06:26 বিকাল • 225 বার পঠিত
বিশ্বে ফের নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাসের হানা, মৃত্যু ১

পশ্চিম আফ্রিকায় প্রাণঘাতী মারবার্গ নামের আরেকটি ভাইরাস শনাক্ত হয়েছে। জানা যায় দেশটিতে ইবোলা ভাইরাসের মতো অতি-সংক্রামক এ ভাইরাসে আক্রান্ত এক শিশু মারা গেছে।

আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

গত মাসে আফ্রিকার ঘানায় প্রথমবারের মতো মারবার্গ রোগের প্রাদুর্ভাব শনাক্ত হয়। সে সময় এ ভাইরাস দুজনের শরীরে ধরা পড়ে। পরে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।  এ নিয়ে দেশটিতে মোট তিনজন মারা গেছেন।

মারবার্গের এ প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকার দুটি দেশে শনাক্ত হয়েছে। গত বছর ঐ অঞ্চলের গিনিতে প্রথমবারের মতো ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। নতুন করে এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রাণঘাতী এ ভাইরাস ফলখেকো বাদুড়ের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ঘটায়। পরে শরীরের তরলের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায় এ ভাইরাস। ভাইরাসটি মাথাব্যথা, জ্বর, পেশী ব্যথা, রক্ত বমি এবং রক্তপাতের মতো গুরুতর সমস্যা তৈরি করে। অনেক সময় মারাত্মক অসুস্থতা ডেকে আনে।

 তবে ১৯৬৭ সালে বিশ্বে প্রথমবার এ ভাইরাসের প্রাদুর্ভাব জার্মানিতে দেখা দিয়েছিল। সেই সময় দেশটিতে এ ভাইরাসে অন্তত সাতজনের প্রাণহানি ঘটে।

২০০৫ সালে মারবার্গের প্রাদুর্ভাবে অ্যাঙ্গোলায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ডব্লিউএইচও বলছে, এটাই ছিল এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী মারবার্গ প্রাদুর্ভাব।

মারবার্গ ভাইরাসের কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকরা বলছেন, পর্যাপ্ত পানি পান এবং নির্দিষ্ট উপসর্গের চিকিৎসার মাধ্যমে একজন রোগীর বাঁচার সম্ভাবনা বৃদ্ধি করা যায়।