শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে একদিনে শনাক্ত ২৬ লাখ ২৮ হাজার, মৃত্যু সাড়ে ৭ হাজারের বেশি

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জানুয়ারী 2022, 11:04 দুপুর • 413 বার পঠিত
বিশ্বে একদিনে শনাক্ত ২৬ লাখ ২৮ হাজার, মৃত্যু সাড়ে ৭ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে ২৬ লাখ ২৮ হাজারে। করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীও।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য, কলম্বিয়া, পোল্যান্ড ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ কোটি ২৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ৭৫ হাজার।

রোববার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে আড়াই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৭৫ হাজার ৩৮৯ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৮ হাজার ৩৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পৌনে ৮ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ২৪৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জন। মারা গেছেন ১৭৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩০ হাজার ৪৫৬ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ২৮ জন এবং মারা গেছেন ১ হাজার ১২৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৬ হাজার ৮৬১ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৭৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ১১১ জনের।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ১৭৪ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ৩৭৭ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১২১ জন, পোল্যান্ডে ২৩১ জন, কানাডায় ১৩৪ জন, আর্জেন্টিনায় ১৭৯ জন, গ্রিসে ৮০ জন এবং ভিয়েতনামে ১১৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫ হাজার ২৪০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।