বিশ্বে একদিনে মৃত্যু ৩,২৮৯, শনাক্ত ৮ লাখের বেশি
সারা বিশ্বে করোনা মহামারিতে গেল একদিনে মৃত্যু ও শনাক্ত দুটিই কিছুটা কমেছে। এই ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩,২৮৯ জন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন। আগের দিন মারা গিয়েছিলেন ৩,৩১০ জন ও সংক্রমিত হন ৯ লাখ ১১ হাজার ৬১৬ জন।
আজ শুক্রবার সকালে করোনাভাইরাসে সারা বিশ্বের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৯৫৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৩৫ হাজার ৯৭৬ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৪৫ কোটি ৯৯ লাখ ১১ হাজার ৯৮৯ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। আক্রান্তের দিক থেকে তালিকার পাঁচ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৩৯০ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ২৮৪ জন।