বিশ্বে একদিনে করোনায় ৮ হাজারের অধিক মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
30 সেপ্টেম্বর 2021, 09:33 সকাল
•
279 বার পঠিত
মরণব্যাধি করোনা ভাইরাসে প্রাণনাশের ধারা অব্যাহত রয়েছে অদ্যবদি। বৃদ্ধি হ্রাস হয়ে চলমান ভাইরাস যেন চিরতরে নির্মূল হবার নয়। করোনাভাইরাসের বিশ্বে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-মেক্সিকো-ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৪০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ ৮৭ হাজার।