বিশ্বে একদিনে ১ লাখ ৭৩ হাজার করোনা রোগী শনাক্ত,মৃত্যু ৩৩৭ জন
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৩ হাজার ৪৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৮০ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৩৭ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ ৫ হাজার ৬৩১ জনে।
আজ সোমবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য মিলেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুায়ী, দেশভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় জাপানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে । এ সময়ে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয় ৬৬ হাজার ৩৯৭ জন এবং মারা যান ৪৬ জন। এ নিয়ে দেশটিতে ২ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৭ হাজার ২৭ জন।
অন্যদিকে, দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং মারা যান ৬২ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৬৩ হাজার ৮৫০ জন এবং মারা যান ৩ লাখ ৯০ হাজার ৫৮৮ জন।