শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 05:02 বিকাল • 865 বার পঠিত
বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকা। মসজিদের শহর নামেই যার অধিক পরিচিতি সমগ্র বিশ্বে। অসংখ্য মানুষের ভিড়ের শহর, হাসি-কান্নার শহর, ভালোবাসার শহর এই রাজধানী।  জনবহুল দেশ হওয়ায় সারা দেশের শ্রমজীবী মানুষের মূল গন্তব্য এই ঢাকা। বসবাসের অযোগ্য শহরের তালিকায় এবার চতুর্থ অবস্থানে রয়েছে এই ঢাকা। বাসযোগ্যতা নির্ণয়ে বুধবার প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম।
ইকোনমিস্ট গত বছর বসবাসযোগ্য শহরের যে র‍্যাঙ্কিং করেছিল, তা বাতিল করা হয়।  ২০১৯ সালের তালিকা অনুসারে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। ওই বছর ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৮তম। সেই হিসাব অনুসারে এক ধাপ অগ্রগতি হয়েছে ঢাকার।

নতুন জরিপ অনুসারে ২০২১ সালে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।