শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে আক্রান্ত ৫৩ লাখ ছাড়িয়ে, সুস্থ ২১ লাখ

অনলাইন নিউজ পোর্টাল • 23 মে 2020, 03:23 দুপুর • 1,838 বার পঠিত
বিশ্বে আক্রান্ত ৫৩ লাখ ছাড়িয়ে, সুস্থ ২১ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রমণ সংখ্যা বেড়েই চলছে। একদিনে নতুন এক লাখের বেশি আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। তবে আরোগ্যের সংখ্যাও বাড়ছে, ২১ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ড-ও-মিটার তথ্যানুযায়ী, শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত দাঁড়ায় ৫৩ লাখ ২০ হাজার। এর মধ্যে সুস্থের সংখ্যা ২১ লাখ ৭০ হাজার। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার।

আক্রান্ত, মৃত্যু ও সুস্থ তিন তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৯৭ হাজার জনের; সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখ।