শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৭৫৯ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুলাই 2022, 10:18 দুপুর • 375 বার পঠিত
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৭৫৯ মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন এবং এ ভাইরাসজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৯ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ৭৭৮ জন।
 
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন মোট ৫৭ কোটি ৩৫ লাখ ১ হাজার ২১৩ জন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৭০২ জনের। এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

এদিকে শুক্রবার দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিল জাপান। আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৮৬ জন এবং এ রোগে মারা গেছেন ৩৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১৫১ জন।