বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৪ হাজার ৫৯৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
01 নভেম্বর 2021, 09:38 সকাল
•
298 বার পঠিত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ৪ হাজার ৫৯৮ জনের মৃত্যু। অর্থাৎ আগের দিনের তুলনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার ৪০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫০ লাখ ১৪ হাজার ৭৭৯ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৪৮২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৪ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৪৪৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।