শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৬৯০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 03 অক্টোবর 2021, 09:59 সকাল • 311 বার পঠিত
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৬৯০ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ২০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৪ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালে এসব তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।