বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের খবরকে গুজব বললেন তালেবান
অনলাইন নিউজ পোর্টাল
•
30 সেপ্টেম্বর 2021, 09:37 সকাল
•
330 বার পঠিত
ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না-এমন খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান।
আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার ক্ষেত্রে বাধা কোন নেই। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। খবর জিয়ো টিভি
এর আগে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফ ঘাইরাত সোমবার বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।’