বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে অডিট জোরদার করবে ইউজিসি
অনলাইন নিউজ পোর্টাল
•
30 আগস্ট 2021, 09:11 সকাল
•
255 বার পঠিত
বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক স্বচ্ছতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা দেখার জন্য অডিট কার্যক্রম আরো জোরদার করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, আইন ও বিধির বাইরে সরকারি অর্থ খরচ করলে সংশ্লিষ্টদের অবশ্যই এজন্য জবাবদিহি করতে হবে এবং তাদের নিকট থেকে এ অর্থ আদায় করা হবে।
গতকাল রোববার ইউজিসি ২য় ধাপে দেশের আরো ২১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। ইউজিসি অডিটরিয়ামে চলতি অর্থবছরের চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়।