বিশ্ববাজারে আবারও স্বর্ণের দরপতন
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 অক্টোবর 2022, 06:43 বিকাল
•
534 বার পঠিত
কিছুটা বৃদ্ধি পেয়ে বিশ্ববাজারে আবারো সোনার দামে বড় পতন হয়েছে বলে জানা গেছে। এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫০ ডলারের ওপরে। গেল দুই সপ্তাহের মধ্যে এখন বিশ্ববাজারে সোনা দাম সর্বনিম্নে অবস্থান করছে।
এর আগে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দরপতনের মধ্যে পড়ে সোনা। টানা দরপতনের কারণে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৬১৬ ডলারে নেমে যায়। তবে অক্টোবরের শুরুতে সোনার দাম কিছুটা বাড়ে। এতে আবারো প্রায় ১৭০০ ডলার হয়ে যায় প্রতি আউন্স সোনার দাম।
তবে সোনার এই দাম বাড়ার প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি। গত সপ্তাহজুড়ে আবার সোনার বড় দরপতন হলো। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৩ দশমিক ৪৬ ডলার।