শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিস্কুট খেয়ে ফেলায় আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 08:42 সকাল • 351 বার পঠিত
বিস্কুট খেয়ে ফেলায় আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা

নাটোরে বিস্কুট খেয়ে ফেলায় আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছে তারই চাচাতো ভাই আসিফ হোসেন (১৫)।

রোববার দুপুরে উপজেলার মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।
 ঘাতক কিশোরকে আটক করেছে পুলিশ। তার নাম আসিফ। সে একই গ্রামের মো. নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।  
 ঘটনা ধামাচাপা দিতে ওই শিশুর মরদেহ পার্শ্ববর্তী ভুট্টার ক্ষেতে রেখে আসে আসিফ। পরে রাতে নিজেই স্বজনদের খবর দেয় আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছ না। তার সন্ধানে তাৎক্ষণিকভাবে এলাকায় মাইকিং করা হয়।

এক পর্যায়ে আহসান হাবিবের বাবা ওই বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এ সময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার দায় স্বীকার করে সে। তার কথামতো ভুট্টাক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পুলিশ দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে।
 সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক আসিফকে আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।