শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিস্কুট খেলে তিনজন, অচেতন চালক, উধাও অটোরিকাশা

অনলাইন নিউজ পোর্টাল • 29 জানুয়ারী 2021, 07:17 বিকাল • 232 বার পঠিত
বিস্কুট খেলে তিনজন, অচেতন চালক, উধাও অটোরিকাশা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চালককে বিস্কুট খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। অটোরিকশা চালকের নাম শাকিব মিয়া। সে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামাল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

শুক্রবার বেলা ২টার দিকে নিজে এলাকা থেকে দুই যাত্রী নিয়ে উপজেলা সদরে আসে। ওই যাত্রীরা তাকে সদর থেকে সরকারি বই নিবে বলে জানায়। পরে ৩টার একটু আগে উপজেলা সদরের সমাজসেবা অফিসের কাছে এসে দুই যাত্রী প্যাকেট থেকে তিনটি বিস্কুট বের করে খাওয়া শুরু করে। সেও দুজনের সঙ্গে বিস্কুট খায়। পরে অচেতন হয়ে যায়। চেতনা ফিরলে দেখে অটোরিকাশাটি নেই। সঙ্গে পকেটে থাকা মোবাইলটাও উধাও। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, অটোরিকশাটির খোঁজে পুলিশ মাঠে নেমেছে। আহত কিশোর সুস্থ হলে তার জবানবন্দি নেওয়া হবে।