শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিরোধী দল পদত্যাগ করলে শূন্য আসনে নির্বাচন হবে: ইমরান

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2020, 04:32 দুপুর • 1,295 বার পঠিত
বিরোধী দল পদত্যাগ করলে শূন্য আসনে নির্বাচন হবে: ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সংসদ থেকে বিরোধী দল পদত্যাগ করলে, সেসব শূন্য আসনের জন্য নির্বাচন করবে সরকার।

সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিজ বাসভবনে প্রবীণ সাংবাদিক এবং প্রবন্ধকারদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ইমরান বলেন, সরকার যখনই বিরোধী দলের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছে, তাদের কারণে কখনোই তা সম্ভব হয়নি।


আমি যেকোনো নিষয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি কিন্তু এনআরও দিতে রাজি নই। ’


প্রসঙ্গত, এনআরও হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, যা ২০০৭ সালে ইস্যু করেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ অধ্যাদেশ অনুযায়ী, তখন দুর্নীতি ও অর্থপাচার অভিযোগে অভিযুক্ত রাজনীতিক, রাজনৈতিক কর্মী এবং আমলাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) এর সংসদ সদস্যরা কেন্দ্রীয় এবং প্রাদেশিক সংসদ থেকে পদত্যাগের জন্য বৈঠক করার পর ইমরান খান এ বিবৃতি দেন। বিরোধী দলীয় জোট প্রধানমন্ত্রী ইমরানের পদত্যাগ দাবি করে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানায়।