শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে বঙ্গোপসাগরে

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2021, 10:11 দুপুর • 549 বার পঠিত
বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে বঙ্গোপসাগরে

কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরের জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৮টি পাখি মাছ। গত বুধবার রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া ট্রলারে নুরুন্নবী মাঝি নামের এক জেলের জালে এ পাখি মাছ ধরা পড়ে।
৮টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪ টির ওজন ৫৫ কেজি করে ও অপর ১ টির ওজন ৪০ কেজি। পরে গতকাল মহিপুরের আড়ৎ পট্টিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে জেলেদের বেশ বেগ পেতে হয়েছে।