শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছে সৌদি আরব

অনলাইন নিউজ পোর্টাল • 27 সেপ্টেম্বর 2021, 01:31 দুপুর • 495 বার পঠিত
বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছে সৌদি আরব

শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, এবার বাস্তবে বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে সউদী আরব। মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি বাংলাদেশে বিদ্যুৎ, পরিবহন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, অবকাঠামো উন্নয়নসহ বেশকয়েকটি খাতে বিনিয়োগ করবে। মুসলিম জাহানের কেন্দ্রবিন্দু খ্যাত সউদী আরবের বিনিয়োগ বাংলাদেশে বেড়ে গেলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অন্যান্য সম্পদশালী দেশগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আগের চেয়ে বেড়ে যাবে। বাংলাদেশে নানা খাতে সউদী বিনিয়োগের আলোচনা দীর্ঘদিন থেকে শোনা গেলেও তেল সমৃদ্ধ ওই দেশটির বাংলাদেশে বিনিয়োগের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক এই উপদেষ্টা দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ চেয়ারে যোগ্য লোকদের বসানো হলে সফলতা ধরা দেবেই।


বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বলেছেন, সউদী আরব আন্তরিকভাবে বিশ্বাস করে, বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ। সেজন্য সউদী আরব বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীলখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।