শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিনা মূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি`র

অনলাইন নিউজ পোর্টাল • 18 জুলাই 2020, 11:00 দুপুর • 66 বার পঠিত
বিনা মূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি`র

বিনা মূল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার মতো যেসব প্যাকেজ আছে, তাতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি বলছে, এ সেবা নিয়ে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিটিআরসি ইন্টারনেট সরবরাহকারীদের ১৪ জুলাই চিঠি দিয়ে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। পরদিন অর্থাৎ ১৫ জুলাই থেকে নির্দেশনা কার্যকর করতে বলা হয়। চিঠিতে বলা হয়েছে, এ ধরনের প্যাকেজ বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে। চিঠিটি দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে।

এতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া-সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া-সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

অপারেটরগুলো জানায়, অপারেটরগুলো বিটিআরসির এই নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে।