বিমানবন্দরে যাত্রীদের সীমাহীন ভোগান্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
14 ডিসেম্বর 2021, 09:37 সকাল
•
293 বার পঠিত
আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে বলা হয় সে দেশের প্রবেশদ্বার। অন্য দেশে যাতায়াতে ওই বিমানবন্দর ব্যবহার করা হয়। সেই হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার। এ বিমানবন্দরের পরিবেশের ‘আয়না’য় ভেসে ওঠে গোটা দেশের চালচিত্র। কারণ প্রতিদিন দেশি বিদেশিরা এবং বিদেশি বিনিয়োগকারীরা এই বিমানবন্দর দিয়ে আসা যাওয়া করছেন। অথচ সেই বিমানবন্দরের অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় কখনো কখনো ফ্লাইটও মিস করছেন যাত্রীরা। শুধু তাই নয়, যাত্রীদের সাথে খারাপ ব্যবহার, হয়রানি, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ড এখন অভ্যাসে পরিণত হয়েছে। ফলে বিদেশিদের কাছে দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে।