শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিমানবাহিনীর প্রধান হলেন শেখ আব্দুল হান্নান

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 09:11 সকাল • 1,070 বার পঠিত
বিমানবাহিনীর প্রধান হলেন শেখ আব্দুল হান্নান

বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি ১২ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন। 
মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ১২ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।