শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিমান ভ্রমণ খরচ বাড়ছে আজ থেকে

অনলাইন নিউজ পোর্টাল • 16 আগস্ট 2020, 12:40 দুপুর • 94 বার পঠিত
বিমান ভ্রমণ খরচ বাড়ছে আজ থেকে

আজ রবিবার থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচ বাড়ছে। সরকার কর্তৃক ধার্য করা ‘বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি’ নামে এটি কার্যকর হতে যাচ্ছে। 
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের যেকোনো বিমানবন্দর দিয়ে সার্কভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ৫ ডলার ও নিরাপত্তা ফি ৬ ডলার দিতে হবে। আবার দেশে ফিরে আসার ক্ষেত্রেও সমপরিমাণ অর্থ দিতে হবে। অন্যদিকে, সার্কভুক্ত দেশের বাইরে ভিন্ন কোনো দেশে গেলে যাওয়া ও আসার ক্ষেত্রে একজন যাত্রীকে ৪০ ডলার দিতে হবে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয় জানায়, বিদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেই নয়, দেশের ভেতরে বিমানে যারা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রেও বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি দিতে হবে। দেশের অভ্যন্তরে একবার বিমানবন্দর ব্যবহার করলেই ১৭০ টাকা দিতে হবে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, বাংলাদেশের বিমানবন্দরগুলো পরিচালনার ক্ষেত্রে প্রতিবছর প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হয়। দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নমূলক কাজ চলছে - একথা উল্লেখ করে তিনি বলেন, পরিচালনা ব্যয় মেটানোর জন্যই এই ফি ধার্য করা হয়েছে। ধার্যকৃত ফি থেকে সরকার প্রতিবছর ৬০০ কোটি টাকার মতো পাবে বলে আশা করা হচ্ছে।