বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 আগস্ট 2022, 11:57 দুপুর
•
420 বার পঠিত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকালে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।’’
আজ বিকেল ৩টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া হাসপাতালে রওনা হবেন বলে জানা গেছে।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।
শেষবার গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করা হয়েছিল।