বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নয়া দিল্লিতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে তিস্তাসহ গুরত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকালে বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
বৈঠককালে কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের সাধারণ নাগরিকদের লেনদেন সহজিকরণ এই ৩টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়াও আরো ২টি প্রকল্প উদ্বোধন হতে পারে।
আগামীকাল (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশসহ আরো ৯টি দেশকে এই শীর্ষ সম্মেলনে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।