বিহারে বজ্রপাতে ২৩ জন প্রাণ হারিয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুলাই 2020, 12:08 দুপুর
•
104 বার পঠিত
ভারতের বিহারে বজ্রপাতে ২৩ জন প্রাণ হারিয়েছেন। শনিবার রাজ্যের পাঁচ জেলায় এই ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবার বিহারের পাঁচ জেলায় বজ্রপাতে আট জন মারা গেছে। বৃহস্পতিবার মারা যায় ২৬ জন। এর আগে আরো দু’দিনের বজ্রপাতে ১০০ জনের বেশি মারা যায়। গত ১০ দিনে এই রাজ্যে বজ্রপাতে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে।
সারন, কাইমুর, পাটনা, ভোজপুর ও বক্সারে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোজপুরে মারা গেছে ৯ জন। মুখ্য মন্ত্রী বজ্রপাতে মৃতদের পরিবারের সদস্যদের চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানী পাটনায় মুষলধারে বৃষ্টি হয়েছে। একটানা ভারী বর্ষণের কারণে রাজধানীর একাধিক এলাকা প্লাবিত হয়েছে।