শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিগত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭ হাজার ৪৮৯

অনলাইন নিউজ পোর্টাল • 23 অক্টোবর 2021, 08:47 সকাল • 1,174 বার পঠিত
বিগত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭ হাজার ৪৮৯

করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যানে কিছুটা ভাটা পড়লেও একেবারে থেমে যাচ্ছে না।  
দিন দিন মৃত্যুর মিছিলে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার সংক্রমণ বেড়েছে, কিছু পরিমাণে কমেছে এ রোগে মৃত্যুর সংখ্যা। তবে এই সময়সীমার মধ্যে বিশ্বে বেড়েছে এই রোগটি থেকে সুস্থতার হারও।

মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির পরিসংখ্যান বলছে, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭০১ জনের। পাশপাশি, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৯০ হাজার ২০০ জন।