শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিএসএফ এর গুলিতে ইন্দো-পাক সীমান্তে পাঁচ অনুপ্রবেশকারী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 22 আগস্ট 2020, 08:47 রাত • 332 বার পঠিত
বিএসএফ এর গুলিতে ইন্দো-পাক সীমান্তে পাঁচ অনুপ্রবেশকারী নিহত

পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার ভোরে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতদের অনুপ্রবেশকারী বলে দাবি করলেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি বিএসএফ।

কর্মকর্তাদের দাবি, অনুপ্রবেশকারীরা তারন তরান জেলার খেমকারান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের পাশ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় থামতে বলা হলে তারা বিএসএফের দায়িত্বরত সদস্যদের ওপর গুলি চালায়। পরে দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।