শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 05 নভেম্বর 2023, 10:00 দুপুর • 358 বার পঠিত
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন আটক

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আজ গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আটকা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার সকালে র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক মোবাইল বার্তায় এ খবর জানানো হয়।

র‌্যাব তাদের পাঠানো বার্তায় জানায়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে।
 
আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ছিলেন বিমানবাহিনীরও প্রধান। ।