শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 08:25 রাত • 426 বার পঠিত
বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। শনিবার রাত ৯টায় সারাদেশে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র মেরামত চলছে। বাকি সব বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। শনিবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।

এর আগে, গত ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রেকর্ড হয়েছিল। তারও আগে ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।