বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ায় তাঁর সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, বিদ্যুৎ ব্যতীত কোনভাবেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রাম গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া। এরই ধারাবাহিকতায় আগামী ১০ জুন (বৃহস্পতিবার) প্রথমবারের মতো বিদ্যুতের আলোয় আলোকিত হবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন। দুটি ইউনিয়নে বিদ্যুতের সুফল ভোগ করবে লক্ষাধিক মানুষ। দিনটি সামনে রেখে রঙিন পোস্টার-ফেস্টুনে বর্ণিল সাজিয়েছে এলাকাবাসী।
চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তামান্না বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিদ্যুৎ দিয়েছেন। আমাদের ঘরও বিদ্যুতের আলোয় আলোকিত হবে। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সারাজীবন মনে রাখব। আমরা আর অবহেলিত থাকব না। আমাদের এলাকায় আইসিটি, শিক্ষা, কৃষি ও চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে।