শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিদ্যুৎ মিটারগুলোকে প্রি-পেইড মিটারে স্থাপনের তাগিদ

অনলাইন নিউজ পোর্টাল • 26 অক্টোবর 2021, 09:19 রাত • 240 বার পঠিত
বিদ্যুৎ মিটারগুলোকে প্রি-পেইড মিটারে স্থাপনের তাগিদ

দেশের জেলা ও উপজেলাগুলোতে পোস্ট পেইড বিদ্যুৎ মিটারগুলোকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে বিদ্যুৎ সম্পর্কিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করে।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যুতের অপচয় রোধে গৃহীত ব্যবস্থা এবং সারাদেশে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা দূরীকরণে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।