বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 মে 2022, 12:46 দুপুর
•
222 বার পঠিত
বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি এন্ড বিইআরসির কারিগরি টিম।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাব বিদ্যুতের দাম ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর। এই প্রস্তাবের বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে তারা।
বিউবোর সুপারিশ, পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর। আর কারিগরি টিম এই প্রস্তাবের বিপরীতে প্রতি ইউনিটে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।
বর্তমানে পাইকারি রেটে প্রতি ইউনিটের দাম পড়ছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। এর বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।