শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিদ্যুতবিহীন হয়ে পড়েছে প্রায় অর্ধেক লেবানন

অনলাইন নিউজ পোর্টাল • 10 অক্টোবর 2021, 07:17 বিকাল • 248 বার পঠিত
বিদ্যুতবিহীন হয়ে পড়েছে প্রায় অর্ধেক লেবানন

জ্বালানির অভাবে ডিজেলচালিত দু’টি বৃহত্তম পাওয়ার স্টেশন সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় বিদ্যুতবিহীন হয়ে পড়েছে প্রায় অর্ধেক লেবানন।

৯ অক্টোবর দুপুরে জাহরানি তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এর আগে শুক্রবার বন্ধ হয় দেইর আম্মার বিদ্যুৎকেন্দ্র। আগামী অন্তত দুইদিন এই অবস্থা চলবে বলে জানিয়েছেন একজন সরকারী কর্মকর্তা।

জাহরানি ও দেইর আম্মার কেন্দ্র দু’টি লেবাননের প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। গত আগস্টে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, লেবাননে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি বলেছে জ্বালানি সংকটের কারণে সেপ্টেম্বরের শেষ দিকে টোটাল ব্ল্যাকআউট হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনীর মজুদ থেকে জ্বালানী নিয়ে সাময়িকভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানোর চেষ্টা করা হবে, তবে তা শিগগীরই হচ্ছে না বলেও তিনি জানান।

লেবাননের বেশিরভাগ মানুষই বিদ্যুতের জন্য ডিজেল চালিত বেসরকারি জেনারেটরের ওপর নির্ভর করেন। তবে সাম্প্রতিক সময়ে তারও সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে রয়েছে লেবানন। গত কয়েক মাসে জ্বালানি সংকটে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।