বিদেশগামীদের করোনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জুন 2021, 08:38 রাত
•
1,251 বার পঠিত
বিদেশগামী যাত্রীদের করোনা নমুনা পরীক্ষা কার্যক্রম এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানানো হয়।
বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, বিদেশগামীদের জন্য আর উন্নত ল্যাব সেবা দিতে ডিএনসিসি আরটি-পিসিআর কার্যক্রম আার্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কিছু অসাধু এবং দালাল শ্রেণির মানুষ বিদেশগামী মানুষদের প্রতারিত করছে এবং ভুয়া সার্টিফিকেট দিচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
উল্লেখ্য, এর আগে মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে করোনার নমুনা দিতে হতো। বর্তমানে এটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত করা হয়েছে। সেখানে এখন করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।