শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিদেশী পরিচয়ে ভারতীয় মুসলিমদের জেলে ঢোকানো হচ্ছে আসামে

অনলাইন নিউজ পোর্টাল • 30 ডিসেম্বর 2020, 10:59 দুপুর • 338 বার পঠিত
বিদেশী পরিচয়ে ভারতীয় মুসলিমদের জেলে ঢোকানো হচ্ছে আসামে

অনলাইন নিউজ পোর্টাল: ডি-ভোটার ও বিদেশি চিহ্নিত হওয়ায় ভারতের আসাম রাজ্যে বিপুলসংখ্যক ভারতীয় মুসলমানকে দিনের পর দিন ভুগতে হচ্ছে। অভিযোগটা অনেক দিনের। বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের তথ্যে ফের প্রমাণ পাওয়া গেছে এই অভিযোগের।

গত কাল শীতকালীন অধিবেশনের প্রথম দিন বিধায়ক আমিনুল ইসলাম, আবদুর রশিদ মণ্ডলের প্রশ্নের জবাবে রাজ্য সরকার জানায়, চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত আসামের ১০০টি ফরেনার্স ট্রাইবুনালে ৪,৩৪,৬৫৪টি বিদেশী সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ২,২০,৮৩৩টিতে রায়দান হয়েছে। ১,৩৪,৮১০ জনকে বিদেশী চিহ্নিত করা হয়েছে।

আর ভারতীয় ঘোষিত হয়েছেন ১,১৬,০৩৫ জন। এই লক্ষাধিক ভারতীয়কে সব প্রমাণ থাকা সত্ত্বেও বছরের পর বছর হেনস্থার মুখে পড়তে হয়েছে। লড়তে হয়েছে মামলা। খরচ করতে হয়েছে প্রচুর অর্থ। ভারতীয় হয়েও বিদেশী ‘তকমা’ নিয়ে বেঁচে থাকার মানসিক গ্লানি তো বাড়তি পাওনা।